ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সমর্থন চাইলেন কামরাবাদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উজ্জল সরকার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মাজহারুল ইসলাম (উজ্জল সরকার) স্থানীয় বাসিন্দাদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে ইতোমধ্যেই তিনি ইউনিয়নবাসীর মধ্যে পরিচিত ও প্রশংসিত মুখ হয়ে উঠেছেন। একজন দানশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তার সুনামও রয়েছে বলে জানা যায়।
উজ্জল সরকার বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে আসছেন। নির্বাচনে জয়ী হলে তিনি কামরাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন। বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষিখাতকে এগিয়ে নেওয়া, যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলেও অঙ্গীকার করেন।
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঈদ আমাদের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করুক।” একই সঙ্গে তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা, সমর্থন এবং দোয়া কামনা করেন।






আপনার মতামত লিখুন