কিউবার সঙ্গে দ্রুত চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং এ বিষয়ে অগ্রগতি খুব দ্রুত হতে পারে।
রোববার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কিউবাও একটি চুক্তি করতে চায় এবং অল্প সময়ের মধ্যেই দুই দেশ একটি সমঝোতায় পৌঁছাতে পারে বলে তিনি মনে করেন।
ট্রাম্প জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান মনোযোগ রয়েছে ইরান ইস্যুতে। তবে সেই পরিস্থিতি সামাল দেওয়ার পর কিউবার সঙ্গে আলোচনায় দ্রুত অগ্রগতি হতে পারে।
এদিকে মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন, কিউবা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন মতপার্থক্য নিয়ে আলোচনা করেছে। যদিও আলোচনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন কিউবার ওপর তেল অবরোধ আরোপ করে, যার ফলে দেশটিতে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। এর আগে থেকেই কিউবার ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
বিশ্লেষকদের মতে, নিকোলাস মাদুরো সরকারের পতনের পর থেকেই কিউবা ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর হয়েছে।






আপনার মতামত লিখুন