হরমুজে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া, ট্রাম্পের আহ্বানে সাড়া নেই
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-এর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আহ্বানে সাড়া না দিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ক্যাথরিন কিং এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। এমনকি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধও তারা পায়নি বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার সহায়তা নির্দিষ্ট কিছু কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ। মূলত সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে প্রতিরক্ষা সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সেখানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান সহায়তাও দেওয়া হচ্ছে।
তবে হরমুজ প্রণালিতে সরাসরি সামরিক জাহাজ পাঠানোর সম্ভাবনা তিনি নাকচ করে দেন।
উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ জলপথ চালু ও নিরাপদ রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে জাপানও একইভাবে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।






আপনার মতামত লিখুন