খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আজ থেকে ৫ দিনে ১৪৩টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
আজ থেকে ৫ দিনে ১৪৩টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক করতে শুরু করেছে কাতার এয়ারওয়েজ। এরই ধারাবাহিকতায় আগামী ১৩ মার্চ থেকে ১৭ মার্চের মধ্যে অন্তত ১৪৩টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কাতারভিত্তিক এই বিমান সংস্থাটি।

বর্তমানে কাতারের আকাশপথ আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও গত সপ্তাহের শেষ দিক থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। মূলত দোহায় আটকে পড়া বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে থাকা কাতারি নাগরিকদের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার ভোরে কাতার এয়ারওয়েজ তাদের ১৭ মার্চ পর্যন্ত ফ্লাইটের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে।

১৩ মার্চ
দোহা থেকে প্রস্থান: ঢাকা, পার্থ, সিউল, জেদ্দা, কুয়ালালামপুর, ব্যাংকক, কোচি, মিয়ামি, আলজিয়ার্স, ইস্তাম্বুল, কায়রো, আমস্টারডাম, লন্ডন, মিলান, প্যারিস ও মাসকাট।
দোহায় আগমন: আমস্টারডাম, লন্ডন, মিলান, প্যারিস, মুম্বাই, দিল্লি, ইসলামাবাদ, কলম্বো, নিউইয়র্ক, সাও পাওলো, বেইজিং, ম্যানিলা, জাকার্তা ও কায়রো।

১৪ মার্চ
দোহা থেকে প্রস্থান: রিয়াদ, ম্যানিলা, জোহানেসবার্গ, মাসকাট, ডালাস, টরন্টো, কলম্বো, ইস্তাম্বুল, কায়রো, মুম্বাই, ইসলামাবাদ, লন্ডন, রোম, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, তিউনিস, মস্কো, দিল্লি ও বালি ডেনপাসার।
দোহায় আগমন: ঢাকা, পার্থ, সিউল, জেদ্দা, কুয়ালালামপুর, ব্যাংকক, কোচি, আলজিয়ার্স, মিয়ামি, ইস্তাম্বুল, কায়রো, জোহানেসবার্গ, লন্ডন, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, মস্কো ও ডালাস।

১৫ মার্চ
দোহা থেকে প্রস্থান: ঢাকা, ইস্তাম্বুল, কুয়ালালামপুর, ব্যাংকক, আলজিয়ার্স, মেলবোর্ন, নিউইয়র্ক, জেদ্দা, কায়রো, মাদ্রিদ, হংকং, লন্ডন, কাসাব্লাঙ্কা, প্যারিস ও ইসলামাবাদ।
দোহায় আগমন: মাসকাট, তিউনিস, ম্যানিলা, ডালাস, টরন্টো, কলম্বো, কায়রো, ইসলামাবাদ, মুম্বাই, রোম, মাদ্রিদ, লন্ডন, কাসাব্লাঙ্কা, প্যারিস, দিল্লি, বালি ডেনপাসার ও পার্থ।

১৬ মার্চ
দোহা থেকে প্রস্থান: ঢাকা, পার্থ, মাসকাট, সিউল, ব্যাংকক, বেইজিং, কোচি, জাকার্তা, মুম্বাই, কায়রো, মিয়ামি, আমস্টারডাম, লন্ডন, কলম্বো, ফ্রাঙ্কফুর্ট ও দিল্লি।
দোহায় আগমন: ঢাকা, ইস্তাম্বুল, কুয়ালালামপুর, ব্যাংকক, দিল্লি, আলজিয়ার্স, জেদ্দা, নিউইয়র্ক, হংকং, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, লন্ডন, কায়রো ও ইসলামাবাদ।

১৭ মার্চ
দোহায় আগমন: ঢাকা, পার্থ, মাসকাট, সিউল, ব্যাংকক, বেইজিং, কোচি, জাকার্তা, মুম্বাই, কায়রো, মিয়ামি, কলম্বো, লন্ডন, আমস্টারডাম ও ফ্রাঙ্কফুর্ট।

সূত্র : আল-জাজিরা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি