‘উই ওয়ান্ট জাস্টিস’ সংসদে জামায়াত আমিরের দাবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে সুবিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। বিরোধী দলনেতা শফিকুর রহমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানান।
তিনি বলেন, “আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। আমি আশা করি স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারকে উদ্দেশ্য করে বলি, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। স্পিকার থেকে শুধু ইনসাফ আশা করি। উই ওয়ান্ট জাস্টিস।”
শফিকুর রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিরোধী দলও স্পিকারের ন্যায়বিচারের ওপর নির্ভরশীল এবং অধিবেশনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত করার প্রত্যাশা রাখে।






আপনার মতামত লিখুন