১২ দিনে ২৯১ অভিযান: ১৩ মার্কিন সেনা নিহতের দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এ সময় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। খবরটি প্রকাশ করেছে প্রেস টিভি।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১টি অভিযান চালানো হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে, যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অন্তর্ভুক্ত ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে, তারা যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণ করে, তাহলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। তারা আরও বলেছে, বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের ওপর আধিপত্য চাপিয়ে ইরানের মর্যাদা ও স্বাধীনতা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
ইরাকি গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন সমগ্র অঞ্চলে তাদের বাহিনী ও ঘাঁটিকে প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তু বানাতে পারে।






আপনার মতামত লিখুন