টাইগারদের উৎসাহ দিতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি মিরপুরের শেরে-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে।
ম্যাচের শুরুতেই মাঠে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, যারা বর্তমানে বিসিবির প্রেসিডেন্টস বক্স থেকে খেলা উপভোগ করছেন। প্রতিমন্ত্রী মাঠে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।






আপনার মতামত লিখুন