পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছেঃ বিপিসি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এর আগে জ্বালানি সরবরাহ ২৫ শতাংশ হ্রাস করা হলেও এখন তা ১৫ শতাংশে নামানো হয়েছে।
বিপিসির বার্তায় বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ফিলিং স্টেশন ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এখন থেকে দেশের বিভাগীয় শহরে অকটেন ও পেট্রোলের সরবরাহ হ্রাস চার্ট অনুযায়ী ১৫ শতাংশ হ্রাস করে বরাদ্দ করা হবে। বিপিসি আশ্বাস দিয়েছে, হ্রাস করা বরাদ্দ অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ সঠিকভাবে নিশ্চিত করা হবে।






আপনার মতামত লিখুন