খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন, আমি নিজেও একজন মুদি দোকানদার। এখান থেকে ১ হালি ডিম কিনলাম মাত্র ২৮ টাকা দিয়ে। বাজারে এই ডিম কিনতে লাগতো ৩৬ টাকা । এক হালি ডিমে আমার প্রায় ৮ টাকা লাভ হলো।
শান্তিনগর খলিলগঞ্জ গ্রামের মর্জিনা বেগম জানান, এমন বাজার হামার (আমার) কাছে স্বপ্নের মতো লাগছে। হামরা চাই এমন বাজার প্রতিদিন হোক। হামরা খুব খুশি বাহে।

কুড়িগ্রামের খলিলগঞ্জ বাজারের পাশে জেলা মহিলা বিষয়ক অফিস সংলগ্ন রাস্তার পাশে বানানো হয়েছে ছোট্ট একটি ঘর। ঘরের ভিতর ১১ ফিট বাই ৩ ফিট একটি টেবিলের ওপর সাজানো ডিম , আলু , পিয়াজ, বেগুন, সিম, শশা, বরবটি, ধনেপাতাসহ আরো কয়েক প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্য। দোকানটির ডানে অল্প কিছু দূরে পৌরবাজর আর বামে খলিলগঞ্জ বাজার থাকলেও এই বিনা লাভের দোকানে ভিড় করছে ক্রেতারা।

কুড়িগ্রামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর উদ্যোগে ৯মার্চ থেকে চালু হয়েছে এই বাজার। ফুলের কয়েকজন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাশ্রমে বিক্রেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বাজর খোলা থাকে।

 

 

 

সোমবার বিনা লাভের দোকানটিতে গিয়ে দেখা যায়, ক্রেতারা ভিড় করে এই বিক্রয়কেন্দ্র থেকে বিভিন্ন ধরণের পণ্য কিনছেন।
আয়োজক প্রতিষ্ঠান ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক জানান, ৯ র্মাচ বিনা লাভের বাজারটি শুভ উদ্ভোধন করেন কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির, কুড়িগ্রাম জেলা ত্রান ও পুনর্বাসন কর্মর্কর্তা মো. আব্দুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল হালিম, যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার বাস্তবায়ন-মনিটরিং ও যুব সংগঠনের উপপরিচালক ফারিহা নিশাত, কুড়িগ্রাম সদর যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা সরকার প্রমূখ।
কাঠমিস্ত্রি আলমগীর জানান, বাজারে জিনিস পত্রের যে দাম , বিনা লাভের বাজার হামার জন্য সুখবর।
কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির বলেন, ফুল সংগঠন সবসময় ভালো ভালো কাজ করে। তাই তো হানিফ সংকেত ও ফুল এর সাথে থাকে। ফুল এর আব্দুল কাদেরকে ধন্যবাদ এমন উদ্যোগ নেয়ার জন্য।

কুড়িগ্রাম জেলা ত্রান ও পুনর্বাসন অফিসার মো. আব্দুল মতিন জানান, এমন উদ্যোগে থাকতে পেরে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ফুল কে।
ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, পবিত্র রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে রোজার আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই বিনা লাভের বাজারের আয়োজন। সবার সহযোগিতা কামনা করছি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি