খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে আইফোনের জন্য বন্ধুদের হাতে কলেজ ছাত্র খুন, সিয়ামের মরদেহ উদ্ধার

নূর আলম শেখ — গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে আইফোনের জন্য বন্ধুদের হাতে কলেজ ছাত্র খুন, সিয়ামের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে আইফোনের জন্য এক কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতের নাম সিয়াম (১৭), পিতা: লিখন। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া এবং ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত চার বন্ধু সিয়ামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। নেশাগ্রস্ত অবস্থায় তারা পরিকল্পিতভাবে সিয়ামের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। হত্যার পর তারা মরদেহ হাসপাতালের পেছনের একটি পুকুরে ফেলে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে, যাতে কেউ সহজে এটি দেখতে না পারে।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে সিয়াম নিখোঁজ ছিল। তাকে খুঁজতে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহজনক পরিস্থিতিতে বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। সোমবার রাত ১১টার দিকে পুলিশ হাসপাতালের পেছনের পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, হত্যার ঘটনায় জড়িতরা হলেন:
১. সাজিদ মুন্সী, পিতা: রিপন মুন্সী, গ্রাম: বাঁশবাড়ীয়া
২. পারভেজ মুন্সী, পিতা: টুটুল মুন্সী, গ্রাম: বাঁশবাড়ীয়া
৩. অভি মুন্সী, পিতা: রহমান মুন্সী, মাতা: পপি বেগম, গ্রাম: বাঁশবাড়ীয়া
৪. দিদার মুন্সী, পিতা: সাহিন মুন্সী, গ্রাম: ঝুটি
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সিয়ামের ব্যবহৃত একটি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার পর অভিযুক্তরা মোবাইলটি বোয়ালিয়া গ্রামের এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয়রা নৃশংস হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঘটনাটি শুধু বাঁশবাড়ীয়া গ্রাম নয়, পুরো মুকসুদপুর উপজেলাকে স্তব্ধ করেছে। শিক্ষার্থী, পরিবার এবং এলাকার মানুষ এই হত্যাকাণ্ডকে নিন্দা জানাচ্ছে এবং দ্রুত তদন্ত ও শাস্তি চাচ্ছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা নিয়ে তারা ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং অন্য কোনো জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি