এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
তুরস্কে সোমবার (৯ মার্চ) একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, যা ইরান থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। তবে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই তা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করেছেন যে, দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করছে।
ইরান অবশ্য এই হামলার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেছেন, গত এক সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে ইরান থেকে কোনো সামরিক আক্রমণ চালানো হয়নি। তিনি আরও জানান, কিছু হামলার খবর হয়তো সাজানোও হতে পারে এবং শত্রুপক্ষ বিভ্রান্তি সৃষ্টির জন্য এসব প্রচারণা চালাতে পারে।






আপনার মতামত লিখুন