ভারতে গ্রেফতারদের দেশে এনে জিজ্ঞাসাবাদের দাবিঃ ইনকিলাব মঞ্চের
ভারতে গ্রেফতার হওয়া শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ ও হত্যার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনার দাবিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর সামনে শহিদ হাদি চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনটির ফেসবুক পোস্টে জানানো হয়, ভারতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা এবং হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।






আপনার মতামত লিখুন