মিরপুরের ১১তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর-২ এলাকায় অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানিয়েছেন, সোমবার (৯ মার্চ) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন। এছাড়া এক নারী আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর-২ এলাকার ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।






আপনার মতামত লিখুন