হঠাৎ রেগে আগুন পরীমণি
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি সবসময়ই ব্যক্তিগত জীবন ও কাজের জন্য আলোচনায় থাকেন। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার বদলে যাওয়া লুক। সাম্প্রতিক কিছু ছবিতে আগের তুলনায় অনেকটাই স্লিম ও ফিট দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে— কীভাবে এত দ্রুত এই পরিবর্তন আনলেন তিনি?
সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাব-এ আয়োজিত ‘রামাদান ফেস্ট’ নামের এক অনুষ্ঠানে অংশ নেন পরীমণি। সেখানে তাকে অ্যারাবিয়ান স্টাইলের বোরকা পরা অবস্থায় দেখা যায়। সঙ্গে ছিলেন তার ছেলে পূণ্যও।
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হলে তার স্লিম হওয়া নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনেই মাইক হাতে নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “স্টুপিড কোয়েশ্চন।” এরপর কিছুক্ষণ নীরব থাকেন।
পরে তিনি বলেন, “যে আমার সৌন্দর্যের প্রশংসা করেছেন তাকে ধন্যবাদ। কিন্তু মানুষ চিকন হচ্ছে না মোটা হচ্ছে— এসব বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়। মানুষ সবভাবেই সুন্দর— সে মোটা হোক বা কালো, যে কোনো গায়ের রঙ বা শারীরিক গঠনেই মানুষ সুন্দর।”
এদিকে আসন্ন ঈদে মুক্তির তালিকায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ডোডোর গল্প। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় দেখা যাবে তাকে।






আপনার মতামত লিখুন