মধ্যপ্রাচ্যের আজও ২০টি ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বেশ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হচ্ছে।
সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকা থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) আরও ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতগামী ২টি, জাজিরা এয়ারওয়েজ-এর ২টি, এয়ার অ্যারাবিয়া-এর ৬টি, কাতার এয়ারওয়েজ-এর ৪টি, গালফ এয়ার-এর ২টি এবং এমিরেটস-এর ৪টি ফ্লাইট।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






আপনার মতামত লিখুন