চাঁদাবাজদের জন্য দুঃসংবাদ
শুরু হচ্ছে দেশব্যাপী বিশেষ অভিযানঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ঢাকাসহ সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রাজধানী ঢাকা থেকে অভিযান শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে বিস্তৃত করা হবে। ইতোমধ্যে চাঁদাবাজ, অস্ত্রধারী ও বিভিন্ন মামলার দাগি আসামিদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হলে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।
জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।






আপনার মতামত লিখুন