মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে
চট্টগ্রাম বিমানবন্দরে চার দিনে ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে দুবাই, আবুধাবি, শারজাহসহ বিভিন্ন এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (FIR) বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে এ পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সংখ্যা পৌঁছেছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত অ্যারাইভাল ফ্লাইট,ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুই ডিপার্চার ও একটি অ্যারাইভাল ফ্লাইট,এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ও দুই অ্যারাইভাল ফ্লাইট
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ করেছে। এই পরিস্থিতির কারণে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।






আপনার মতামত লিখুন