বাংলাদেশের অর্থনীতিতে সংকট তৈরি হতে যাচ্ছে : শিবির সেক্রেটারি জেনারেল
বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে সংকট তৈরি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত গণ ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘ রমজান মাস কুরআন নাজিলের মাস। কুরআন সমাজকে আলোকিত করে। কুরআন নাজিলের আগে আরব সমাজ ছিল পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ একটি সমাজ। কিন্তু কুরআন নাজিলের পর সেই সমাজ আলোকিত হয়েছে। ‘
তিনি আরও বলেন, ‘ আজ বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় নরসিংদীতে পনের বছরের এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। মানুষ নামের কতিপয় কুলাঙ্গাররা ধর্ষণ করেছে। এরকম আরও ঘটনা ঘটছে। বাংলাদেশের অর্থনীতিতে ও সংকট তৈরি হতে যাচ্ছে। এরকম সংকটময় জায়গায় যারা আমাদের সমাজ, রাষ্ট্র পরিচালনা করেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি কুরআনকে ধারণ করতেন তাহলে আমরা সুন্দর একটি সমাজ পেতাম। সেই সুন্দর সমাজই আমাদের প্রত্যাশা। ‘
ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকসহ শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত। এসময় চার হাজার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করে শাখা ছাত্রশিবির।






আপনার মতামত লিখুন