ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিল জামায়াত
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি ইফতার অনুষ্ঠানের দাওয়াতপত্র হস্তান্তর করেন।
সাংবাদিকদের তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দলের আমির টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদেরও অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আমন্ত্রণপত্র উভয়ের কাছেই পৌঁছে দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন