রমজান উপলক্ষে কারওয়ান বাজারে নিত্যপণ্যে মূল্যছাড়ের ঘোষণা
রমজানকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজার-এর ব্যবসায়ীরা বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি রমজানের দায়িত্ববোধ থেকে নেওয়া উদ্যোগ।
ঘোষণা অনুযায়ী—
লেবু: প্রতি পিসে ২ টাকা কম,ভোজ্যতেল: প্রতি লিটারে ১ টাকা কম (৫ লিটারে ৫ টাকা কম),চিনি: প্রতি কেজিতে ১ টাকা কম,ছোলা: প্রতি কেজিতে ২ টাকা কম,ট্যাং (২০০ গ্রাম প্যাকেট): ৫ টাকা কম,গরুর মাংস: প্রতি কেজিতে ৩০ টাকা কম (৭৫০ টাকা নির্ধারণ),মিনিকেট চাল: প্রতি কেজিতে ১ টাকা কম (৮০ টাকা নির্ধারণ)
ব্যবসায়ীরা জানান, লাভের অংশ কমিয়ে এই ছাড় দেওয়া হচ্ছে। যেমন—ছোলা আগে ৮৫ টাকায় বিক্রি হলেও এখন ৮৩ টাকায় বিক্রি হবে। চিনি ১০২ টাকা থেকে কমিয়ে ১০১ টাকা করা হয়েছে। ট্যাংয়ের ২ কেজির জার ১৫৮০ টাকা থেকে কমিয়ে ১৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।






আপনার মতামত লিখুন