প্রকৃত কৃষকদের সরকারি সেবা পৌঁছে দেওয়া হবে বড় বার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক ও প্রকৃত কৃষকদের সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ ব্যবস্থা চালু করার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকরা যেন সহজে ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি পান, তা নিশ্চিত করতেই এই স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেজ তৈরির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। উল্লেখ্য, নির্বাচনের আগে এই উদ্যোগের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন।






আপনার মতামত লিখুন