পুনর্গঠন হবে বিডিআর হত্যাকাণ্ডের কমিশনঃ স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুনভাবে কমিশন গঠন করা হবে। তিনি বলেন, কমিশন গঠনের পর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সুপারিশ অনুযায়ী বিচার করা হবে, যা সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী এ তথ্য জানান। তিনি আরও বলেন, দেশে পুলিশ ও সার্ভিস কর্মকর্তাদের নিয়োগ নিয়ে অনেক অনিয়ম হয়েছে, নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসি-এসপি পদে নিয়োগ দেওয়া হয়, যার ফলে অনেককে তাদের দক্ষতার বাইরে পাঠানো হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, এই প্রক্রিয়াও যথাযথ ও স্বচ্ছ হয়নি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের ঘটনায় বিভিন্ন মামলায় সুবিধাবাদী গোষ্ঠী সাধারণ মানুষকে জড়িয়েছে। এসব বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং পুলিশ তা রিপোর্ট করবে।






আপনার মতামত লিখুন