সালমান-আনিসুলের বিচার শুরু
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আন্দোলনে আহত একজন ব্যক্তি এ মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় মোট ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করবেন।
রাষ্ট্রপক্ষের দাবি, আন্দোলন দমনে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে একটি পরিকল্পিত নকশা প্রণয়ন করেছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেও ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে এবং এতে কোনো ধরনের প্রভাব পড়বে না।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ পৃথক একটি মামলায় হাসানুল হক ইনুর পক্ষে উপস্থাপিত সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন।






আপনার মতামত লিখুন