বইমেলা শুরু ২৬ ফেব্রুয়ারি
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান। এদিন সকালে বিশিষ্ট গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেলে তিনি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ব্যক্তিত্বদের সম্মাননা জানাতে সকালবেলায় রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদক প্রদান করা হবে। বিকেলে বইমেলার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুটি অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রকাশকরা এবং তারা আশা করছেন, এতে বইপ্রেমীদের অংশগ্রহণ আরও বাড়বে।






আপনার মতামত লিখুন