প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে টানা দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কাজ পরিচালনা করছেন।
বৃহস্পতিবার সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াকার-উজ-জামান, মোহাম্মদ নাজমুল হাসান এবং হাসান মাহমুদ খান। বৈঠকে দেশের সামরিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ড. নাসিমুল গনি এবং এ বি এম আব্দুস সাত্তার।
দায়িত্ব গ্রহণের পর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।






আপনার মতামত লিখুন