মন্ত্রিসভার শপথে বিচারপতিদের অংশগ্রহণ, দুপুর ১টা ১৫ পর্যন্ত চলবে সুপ্রিম কোর্ট
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর বিচারপতিরা। এ কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত সময় পর্যন্ত পরিচালিত হবে।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিবর্গের শপথ অনুষ্ঠানে বিচারপতিদের উপস্থিতির প্রয়োজন রয়েছে। ফলে আদালতের কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।
রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন