খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আন্তর্জাতিক গণমাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক গণমাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন

অবশেষে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাধ্যমে দেশের কোটি নাগরিক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। দীর্ঘ সময় ভোটার অনাগ্রহের পর এবারের নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ ছিল দৃশ্যমান।

 

অনেকেই মনে করছেন, আগের নির্বাচনী পরিবেশের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন ছিল। ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন দলের প্রচার-উপস্থিতি ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

 

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে। তবে আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা করা হয়নি।

 

আন্তর্জাতিক গণমাধ্যমেও এবারের নির্বাচন গুরুত্ব পেয়েছে। BBC News-এর দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা যোগিতা লিমায়ে মন্তব্য করেছেন, এবারের নির্বাচনী আবহ অতীতের তুলনায় আলাদা মনে হয়েছে। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময়কার অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য স্পষ্ট। এবার ভোটারদের মধ্যে প্রত্যাশা ও আগ্রহ বেশি দেখা গেছে। তবে একটি প্রধান রাজনৈতিক দল নির্বাচনে না থাকায় পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নও থেকে গেছে বলে তিনি উল্লেখ করেন।

 

অন্যদিকে Deutsche Welle এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে এবং ইসলামপন্থি শক্তিগুলোর প্রভাব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের বিশ্লেষণে বলা হয়, সাম্প্রতিক ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

 

ভারতের বিভিন্ন গণমাধ্যমও বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট প্রকাশ করেছে। NDTV জানিয়েছে, দুই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের অনুপস্থিতিতে নির্বাচন নতুন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে। আর The Hindu প্রতিবেদনে উল্লেখ করেছে, অনেক ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সিসিটিভি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের সব নাগরিক সমান মর্যাদার অধিকারী।

 

সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণার দিকে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি