ঢাকা-১৪ আসনে দাঁড়িপাল্লার ব্যারিস্টার আরমানের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বেসরকারি ফলাফলে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মোট ১৭৩টি কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য জানা যায়। প্রাপ্ত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যারিস্টার আরমান পেয়েছেন ৯৬ হাজার ৭৮৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮০ হাজার ৯২৭ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫৭।
চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।
ব্যারিস্টার আরমান এর আগে দীর্ঘ সময় নিখোঁজ থাকার ঘটনায় আলোচনায় ছিলেন। তিনি ব্যবসায়ী শহীদ মীর কাসেম আলীর পুত্র।






আপনার মতামত লিখুন