লাইলাতুল গুজব চলছে : জামায়াত আমির
রাত পেরোলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে সারা দেশে বিরাজ করছে টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ। এমন পরিস্থিতিতে ভোটের আগের রাতে দেশবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন,
‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান থাকবেন। এসব গুজবে কান দেবেন না। ইনশাআল্লাহ, সত্যের জয় অবশ্যম্ভাবী।’
নির্বাচনের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটেই তিনি এ সতর্কবার্তা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার পোস্টে নির্দিষ্ট কোনো গুজব বা ঘটনার বিষয়ে আলাদা করে উল্লেখ করা হয়নি।
ভোটের আগমুহূর্তে এ ধরনের বার্তা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।






আপনার মতামত লিখুন