পটুয়াখালীর বাউফলে জামায়াত-বিএনপি সংঘর্ষে ২৫ জন আহত
থানার সামনে অবস্থান কর্মসূচি
পটুয়াখালীর বাউফলে জামায়াত-বিএনপি সংঘর্ষে ২৫ জন আহত, থানার সামনে অবস্থান কর্মসূচি
পটুয়াখালীর বাউফলে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জামাল মৃধা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের কয়েকজন কর্মী প্রচারণার উদ্দেশ্যে এলাকায় গেলে বিএনপির সমর্থকরা তাদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহারের অভিযোগও উঠেছে।
ঘটনার পর আসনটির জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, চন্দ্রদ্বীপে শহীদুল আলম তালুকদারের সমর্থকদের হামলায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। তিনি থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান ও ওসি প্রত্যাহার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কর্মসূচি চালাচ্ছেন।
অন্যদিকে, বিএনপির পক্ষে দাবি করা হয়েছে, জামায়াতের হামলায় মাত্র তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। তারা জানিয়েছে, নেতাকর্মীদের শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাউফল থানার সামনে বিভিন্ন স্লোগানসহ জামায়াতের নেতাকর্মীরা অবস্থান অব্যাহত রেখেছেন।






আপনার মতামত লিখুন