সাপ্তাহিক দরপতনের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ১ টাকা ৪০ পয়সা, যা শতাংশের হিসাবে ২১.৫৪ শতাংশ।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯.৫৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের দর কমেছে ৯.৩৯ শতাংশ।
এছাড়াও সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল মিলস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি।






আপনার মতামত লিখুন