খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রবাসী পরিবারের জমি জবর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
প্রবাসী পরিবারের জমি জবর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের মাদারগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা নিরীহ প্রবাসী পরিবারসহ একের পর এক বসত বাড়ি ও কৃষি জমি জবর দখল, অব্যাহত হুমকি, রক্তক্ষয়ী হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৭ফেব্রুয়ারি) মাদারগঞ্জ উপজেলার কড়ুইচূড়া ইউনিয়নের গড়পাড়া গ্রামের প্রধান সড়কের পাশে ভুক্তভোগী প্রবাসী পরিবার ও এালাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রবাসী গোলাম মওলা, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বিলাত আলী এবং এলাকাবাসীর পক্ষ থেকে আবুল হোসেন, ইউসুফ আলী, নাসিমা বেগম, ফিরোজা বেগম, আনিছুর রহমান ও আঃ মালেক মন্ডলসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কড়ুইচড়া ইউনিয়নের মৃত বাহাজ মেম্বার এর ছেলে ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মতিন এবং একই গ্রামের শুকুর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সদস্য মামুনুর রশিদ মামরুল এলাকার চিহ্নিত মামলাবাজ ও ভূমিদস্যু। তারা ইতিপূর্বেও এক অসহায় বিধবা’র জমি জবরদখল করে ভিটেমাটি ছাড়া করেছে এবং দীর্ঘদিন ধরেই প্রবাসী পরিবারের জমি বেদখলের পাঁয়তারা করছে।

এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি মামরুল ও তার সহযোগীরা জোরপূর্বক জমি বেদখলের চেষ্টা করতে অতর্কিত হামলা করে। এসময় অন্তত ১২ জন আহত হয়ে মাদারগঞ্জ ও জামালপুর হাসপাতালে চিকিৎসা নেন।

ওই হামলার ঘটনায় মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের জানায়, উপর মহলের নির্দেশ রয়েছে—এই বিষয়ে মামলা নেওয়া যাবে না এবং ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত নির্বাচন ছাড়া অন্য কোন কাজ করার সুযোগ নেই।

এতে করে একদিকে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং সন্ত্রাসীরাও আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ সময় বক্তারা অবিলম্বে প্রবাসী পরিবারের নিরাপত্তাসহ ভূমিদস্যু মামরুল ও মতিনের সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি