স্বদেশ বাংলায় যোগ দিলেন ভ্রমণ ও ফিচার লেখক মুহাম্মদ জাভেদ হাকিম
দেশের খ্যাতনামা ভ্রমণ ও ফিচার লেখক মুহাম্মদ জাভেদ হাকিম পাঠকপ্রিয় দৈনিক স্বদেশ বাংলা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে দৈনিকটির সঙ্গে যুক্ত হন। স্বদেশ বাংলার সম্পাদক ও প্রকাশক একেএম রাশেদ শাহরিয়ার পলাশ মুহাম্মদ জাভেদ হাকিমের হাতে পত্রিকার পরিচয়পত্র তুলে দেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে ভ্রমণ, জীবনধারা ও ফিচারধর্মী লেখালেখির মাধ্যমে পাঠকের কাছে পরিচিত মুখ মুহাম্মদ জাভেদ হাকিম। নতুন এই দায়িত্বের মাধ্যমে তিনি স্বদেশ বাংলার পাঠকদের জন্য আরও গভীর ও বৈচিত্র্যময় প্রতিবেদন উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন