খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

কাউনিয়ায় এনসিপি ও ১১দলীয় জোটের  নির্বাচনী পথসভা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
কাউনিয়ায় এনসিপি ও ১১দলীয় জোটের  নির্বাচনী পথসভা

জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোট শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী পথ সভা কাউনিয়া গালর্স স্কুল মোড়ে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয়  সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের  এমপি প্রার্থী আখতার হোসেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র  আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা সারমিন, জামায়াতের রংপুর মহানগর  আমীর এটিএম আজম খান,  কাউনিয়া উপজেলা জামাত সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী ফজলুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি,রংপুর জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ,  মোঃ রেজা আহমেদ, উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন আপনাদের ভোটে শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেন জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে,উন্নয়ন বঞ্চিত বৈষম্যের শিকার রংপুরের উন্নয়ন করা হবে। বেকারত্ব দূরীকরণ,নারীদের সাবলম্বী করার ব্যবস্থা করা হবে। শাড়ি,কম্বল, স্কুল ব্যাগ, টাকা পয়সা দিয়ে ভোট নেওয়ার দিন শেষ।

ভারতের রাজনৈতিক দলের  বাংলাদেশ শাখা জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে আগামী ১২ ফেব্রুয়ারী । জাতীয় পার্টি না ভোটের পক্ষ নিয়েছে। আপনারা জানেন তারেক রহমান,ডাঃ শফিকুর রহমান সহ অনেক নেতা  হ্যাঁ ভোটের পক্ষ নিয়েছে।  আপনারা শাপলা কলি কে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোট দিয়ে সংস্কার ও নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করবেন এবং  জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা কাউনিয়া-পীরগাছা তথা রংপুরের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আখতার হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ