একটি দল হ্যাঁ ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলছে না: জামায়াত আমির
দাড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।রোববার দুপুরে জামালপুর শহরের সিংহজানী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এই অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন- কিছু জায়গায় মায়েরা ভোট চাইতে গেলে অপমান করছে দূর্বৃত্তরা। এসময় তিনি দূর্বৃত্তদের প্রতিহত করার ঘোষনা দেন আমির।
ড. শফিকুর রহমান আরো বলেন- একটি দল হ্যাঁ ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলছে না। লুকিয়ে লুকিয়ে বলছে। তাদেরকে তিনি প্রকাশ্যে কথা বলার আহ্বান জানান।
এসময় ড. শফিকুর রহমান এবারের নির্বাচনকে বাক পরিবর্তনের নির্বাচন বলে দাবি করেন।
জামালপুর জেলা জামায়তের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়ালের সঞ্চালনায় ও সদর-৫ আসনের এমপি প্রার্থী, জেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ।






আপনার মতামত লিখুন