হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল বাতিল
নির্বাচনে অনিশ্চিত মঞ্জুরুল মুন্সী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতের এ সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশনের আগের সিদ্ধান্তই বহাল থাকল।
আইনজীবীরা জানান, আপিল বিভাগের আদেশের পর মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আর কোনো আইনগত সুযোগ নেই।






আপনার মতামত লিখুন