ডিএসইতে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর কমার তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রতিষ্ঠানটির শেয়ারদর ১০ দশমিক ৬১ শতাংশ কমে যায়, যা টাকায় দাঁড়ায় দশমিক শূন্য সাত টাকা হ্রাস।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ১৪ শতাংশ। একই হারে দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
এছাড়া দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, আর্গন ডেনিমস লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড এবং লুবরেফ বাংলাদেশ লিমিটেড।






আপনার মতামত লিখুন