লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে শীর্ষ অবস্থান দখল করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে পাওয়া তথ্যে এ তথ্য জানা গেছে।
বাজার পরিসংখ্যান অনুযায়ী, এদিন ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকা।
এছাড়া, ১৭ কোটি ৬৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাইফ পাওয়ারটেক লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।






আপনার মতামত লিখুন