নির্বাচন ও গণভোট উপলক্ষে যতদিন মিলবে শিক্ষার্থীদের ছুটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে শিক্ষার্থীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটির সুযোগ।
রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনকালীন নির্বাহী আদেশের আওতায় বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি দপ্তর বন্ধ থাকবে।
এই দুই দিনের সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন টানা অবকাশ ভোগ করবেন। কারণ ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এদিকে নির্বাচন কার্যক্রমে সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণে অংশগ্রহণ সহজ করতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ ছুটি কার্যকর হবে।






আপনার মতামত লিখুন