খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

একটি দল তাহাজ্জুতের পর সিল মারার পরিকল্পনা করছে :নাহিদ ইসলাম

লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
একটি দল তাহাজ্জুতের পর সিল মারার পরিকল্পনা করছে :নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ভারত একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে সেই দলকে আবার ক্ষমতায় আনার জন্য আশাবাদ ব্যক্ত করছে। তবে এ ধরনের কোনো ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে।

 

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, আমরা ২০০৮ সালে দেখেছি, ভারত ও বিভিন্ন বৈদেশিক শক্তি কীভাবে আওয়ামী লীগকে সমর্থন ও ষড়যন্ত্র করে ক্ষমতায় এনেছিল। এবার যদি আবার সেই ধরনের কোনো পরিকল্পনা করা হয়, সেটি দেশের মানুষ শক্ত হাতে প্রতিহত করবে।

 

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে ১৯৯১ সালের নির্বাচনের মতো। তখন একটি দল আগেই মন্ত্রীসভা সাজিয়ে বসেছিল, তারা নিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে। এবারও একই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, বাংলাদেশের ছাত্র-জনতা ও মেহনতী মানুষ তখন অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল।

 

নাহিদ ইসলাম বলেন, ইনশাল্লাহ এবারও জুলাই অভ্যুত্থানের শক্তিকে বিজয়ী করবে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ।

তিনি আরও অভিযোগ করে বলেন, একটি দলের শীর্ষ এক নেতা বলেছেন, তাহাজ্জুতের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তারা তাহাজ্জুতের পর সিল মারার পরিকল্পনা করছে, কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশের বীর কর্মীরাই এই ষড়যন্ত্র রুখে দেবে।

 

পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মূখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মিডিয়ার ভূমিকার সমালোচনা করে বলেন, বিগত দিনের মতো মিডিয়া যেভাবে আওয়ামী লীগের দালালি করে তাদের রক্ষা করতে পারেনি, এবারও তেমনি একটি দলকে রক্ষা করতে পারবে না। আমরা দেখছি, এখন আবার কিছু মিডিয়া একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। কিন্তু এবারও মিডিয়া তাদের রক্ষা করতে পারবে না।

এসময় বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াত আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পাটির উপজেলা আহবায়ক মো: মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

 

এ সময় দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক পদযাত্রায় অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি