খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নায়করাজ রাজ্জাকের সাপ্তাহিক বেতন ছিল ৬৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
নায়করাজ রাজ্জাকের সাপ্তাহিক বেতন ছিল ৬৫ টাকা

‘নায়করাজ’ রাজ্জাকের আজ ৮৪তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। যদিও ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু আজও তিনি দর্শকের হৃদয়ে অম্লান। 

১৯৬৪ সালের ২৬ এপ্রিল। চারদিকে চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই উত্তাল সময়ে এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে কলকাতা থেকে স্ত্রী আর সন্তানদের নিয়ে শরণার্থী হিসেবে ঢাকায় পাড়ি জমান রাজ্জাক। তখন টালিগঞ্জে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎদের রাজত্ব। সেখানে নিজের জায়গা করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু ঢাকার মাটিতে পা রেখে রাজ্জাক শুরু করেন এক নতুন যুদ্ধ।

নায়করাজ হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না। ঢাকার ফার্মগেট এলাকায় একটি ভাড়া বাসায় দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে থিতু হন তিনি। সে সময় জীবন ও জীবিকার প্রধান উৎস ছিল টেলিভিশন নাটক।

এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে রাজ্জাক বলেছিলেন, একটি সাপ্তাহিক নাটক আমাকে বাঁচিয়েছিল। তোমরা এখনকার ছেলেপেলেরা জানলে খুব অবাক হবে, সপ্তাহে ৬৫ টাকা করে পেতাম নাটক থেকে। এই টাকা দিয়েই দুই ছেলেকে নিয়ে, ভাড়া বাড়িতে থেকে দিন কেটেছে। খুব কষ্টেই কেটেছে সেই দিনগুলো।

কিশোর বয়সে মঞ্চনাটক দিয়ে যার হাতেখড়ি, সেই রাজ্জাক সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের ‘নায়করাজ’। জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার জয়যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একজীবনে অভিনয় ছাড়া স্থায়ীভাবে আর কিছুই করেননি তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন জয় করেছেন রাষ্ট্রীয় পুরস্কার, তেমনি জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের অন্তরে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি