হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এনসিপির নির্বাচনী প্রচার
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এই কর্মসূচির সূচনা করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।
কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সবকিছুর সূচনা হয়েছে এই প্রাঙ্গণ থেকেই। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখেই এখান থেকে এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন মূলত আধিপত্য ও কর্তৃত্ববাদবিরোধী একটি রাজনৈতিক লড়াই। নতুন মাফিয়া শক্তির বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ করে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।






আপনার মতামত লিখুন