হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ
পল্টন মডেল থানা পুলিশ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
গত বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় তথ্য-প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। হারানো ফোন উদ্ধারে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৫টি ফোন মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
গত এক বছরে পল্টন মডেল থানা প্রায় ৬০০টিরও অধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।






আপনার মতামত লিখুন