দরপতনের শীর্ষে এপেক্স ট্যানারি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনে (২০ জানুয়ারি) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার, এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ২৯ শতাংশ কমেছে। ফলে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল মিলস। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে।
আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডসসের শেয়ারদর ৫ দশমিক ০৩ শতাংশ কমেছে।এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইলস, আইসিবি ইসলামিক ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মাইডাস ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল এবং একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।






আপনার মতামত লিখুন