লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। দিনের লেনদেনের পরিমাণের ভিত্তিতে তালিকার শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
ডিএসই সূত্রে জানা যায়, এদিন ব্র্যাক ব্যাংক পিএলসির প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। উল্লেখযোগ্য লেনদেনের ফলে কোম্পানিটি দিনের শীর্ষ লেনদেনকারী হিসেবে উঠে আসে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১২ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া সিটি ব্যাংক পিএলসি ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে অবস্থান করে।
এদিন ডিএসইর শীর্ষ দশ লেনদেনকারী কোম্পানির তালিকায় আরও ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।






আপনার মতামত লিখুন