খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন

জামালপুর সমিতি ঢাকার বনভোজন । ছবি স্বদেশ বাংলা

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) পূর্বাচলের ‘সী শেল পার্ক অ্যান্ড রিসোর্টে’ দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

রাজধানীর বিভিন্ন প্রান্তে বসবাসরত জামালপুর জেলার বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য, সাবেক সংসদ সদস্য ও ঢাকাস্থ জামালপুর সমিতির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত। এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাাফিজুর রহমান বাবুল, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, সাবেক সাবেক মন্ত্রী এম এ সাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ । সকলের বক্তব্যে দলমত নির্বিশেষে সকলকে একসাথে এগিয়ে চলারর আহবান জানান।

শুভেচ্ছা বক্ত্যব্য রাখেন সংগঠনের মহাসচিব মো.তারিকুল আজম। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী (আহ্বায়ক), অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন মো. শহীদুল ইসলাম (সদস্য সচিব) এবং গোলাম হাফিজ নাহিন (যুগ্ম সদস্য সচিব)।


শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বাস যোগে সদস্য ও তাদের পরিবারবর্গ রিসোর্টে সমবেত হন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের জন্য আকর্ষণীয় খেলাধুলা, মহিলাদের জন্য ঐতিহ্যবাহী বালিশ খেলা এবং যুবকদের জন্য ফুটবল ম্যাচ। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ র‌্যাফেল ড্র। এছাড়া বনভোজন উপলক্ষে সমিতির সুভেনির ‘সম্প্রীতি’ প্রকাশিত হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা ও রিংকু পাল।

দিনভর স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যস্ত যান্ত্রিক জীবনে এ যেন এক টুকরো ‘জামালপুর’কে ফিরে পাওয়া। রাতে আনন্দ ও তৃপ্তির রেশ নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি