খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ নয় জুয়াড়ি আটক

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ নয় জুয়াড়ি আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়কসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে গ্রেপ্তারকৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুজন খান (৪২), পৌরসভার বালিজুড়ী এলাকার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী ফকির (৫০), গাবেরগ্রাম এলাকার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে সোহেল মিয়া (৪০),একই এলাকার ছবুর খানের ছেলে মৃত মজনু খান (৪৭), বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার দুলাল মন্ডলের ছেলে সাইদুল মন্ডল (৩২), পশ্চিম সুখনগরী এলাকার বেলাল মন্ডলের ছেলে নুর মোহাম্মদ (২৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলার পলাবান্দা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে সামিউল (৪৫) ও সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় পুলিশ অবস্থান নেয়। পরে বিকেলে ওই এলাকার একটি কৃষি জমির পরিত্যক্ত জায়গায় জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জনকে আটক করা হয়। এ সময় আরও ১০–১২ জন জুয়াড়ি পালিয়ে যায়।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। এ সময় ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হলেও আরও ১০-১২ জন জুয়াড়ি পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭১ হাজার টাকাসহ সাত প্যাকেট তাস, একটি ত্রিপল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

 

 

 

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন