মা হতে চলেছেন প্রিয়াঙ্কা
দেশীয় শোবিজ অঙ্গনের পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জীবনের এক নতুন ও আনন্দঘন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। খুব শিগগিরই মা হতে চলেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রিয়াঙ্কা জামান বলেন, তার জীবনে এক নতুন শুরু হতে যাচ্ছে। মাতৃত্বের অনুভূতিকে তিনি জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগময় অভিজ্ঞতার অন্যতম হিসেবে দেখছেন। পরিবার ও ভক্তদের ভালোবাসা ও দোয়ায় তিনি আপ্লুত বলেও জানান।
এই বিশেষ সময়কে আরও স্মরণীয় করে রাখতে আগেভাগেই ভবিষ্যৎ সন্তানের নাম চূড়ান্ত করেছেন অভিনেত্রী। সন্তান ছেলে হলে নাম রাখা হবে ‘আফফান বিন রাকিব’, আর মেয়ে হলে ‘মারিয়াম বিন্তে রাকিব’। নতুন অতিথিকে ঘিরে তার দিন কাটছে অপেক্ষা, ভালোবাসা ও স্বপ্নে ভরা অনুভূতিতে।
প্রিয়াঙ্কা জামানের মাতৃত্বের খবরে বিনোদন অঙ্গনে সহকর্মী ও ভক্তদের মধ্যে ইতোমধ্যেই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে নারায়ণগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা জামান। বিয়ের অল্প সময়ের মধ্যেই সুখবরটি জানালেন এই অভিনেত্রী।






আপনার মতামত লিখুন