এবার ডা. শফিকুর রহমানকে দেওয়া হলো গানম্যান
দেশের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, রোববার (১২ জানুয়ারি) তাকে গানম্যান দেওয়ার বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একজন সশস্ত্র গানম্যান এবং বাসভবনে পোশাকধারী পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) তার নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুনকেও ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছিল।






আপনার মতামত লিখুন