ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। দিনের লেনদেন শেষে প্রতিষ্ঠানটি ডিএসইর লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ওরিয়ন ইনফিউশন লিমিটেডের মোট ১৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা তাকে লেনদেনের তালিকায় প্রথম স্থানে পৌঁছে দেয়।
লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং, যার শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ৬৭ লাখ টাকা। আর ১৫ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়া, এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, উত্তরা ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট অ্যালায়েন্স এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।






আপনার মতামত লিখুন